ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর, রংপুরে হানিফের কুশপুত্তুলিকা দাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
০৩ নভেম্বর ২০১৫, ১৫:১৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ১৩:৩০

KUSHPUTT

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনসহ একের পর এক ব্লগার হত্যারহস্যের সুরাহা না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের এবং নিহত দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে তীর্যক মন্তব্য করায় রংপুরে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফের কুশপুত্তলিকা দাহ হয়েছে।     

প্রকাশক দীপনসহ সকল মুক্তমনার হত্যাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে চারটি বাম ছাত্রসংগঠন। এসময় তারা একের পর এক ব্লগার ও প্রকাশকের হত্যাকাণ্ডের সুরাহা না করায় সরকারের অবহেলাকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তুলিকা দাহ করে।

Hf

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেওয়া সংগঠনগুলো হচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছাত্র ঐক্য ফোরাম, বিপ্লবী ছাত্র মৈত্রী।

কর্মসূচির পর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের দাবি দীপনসহ সকল হত্যাকাণ্ডের বিচার। তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও ফ্যাসিবাদী দুঃশাসন রুখে দাড়ানোর আহ্বানে আমরা এ কর্মসূচি পালন করেছি। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সামনেও কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে মিছিলে অংশ নেওয়া আরেক সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, একের পর এক হত্যাকাণ্ড ঘটার পরও সুরাহা করতে না পারায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করছি এবং এই দায় সরকার এড়াতে পারে না। সে কারণে আমরা ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছি। তিনি আরও বলেন, আগামীতে আরও বড় কর্মসূচি আসবে।

রংপুর প্রতিনিধি জানান, জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল কাশেম ফজলুল হককে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করায় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে এক বিক্ষোভে এই কুশপুত্তলিকা দাহ করে জাসদ ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

RANGPUR KUSOPUTTOLIKA DAHA

এ সময় মহানগর জাসদের সভাপতি ফারুখ অহাম্মেদ অর্থ সম্পাদক কুমারেশ রায়, জাসদ মহানগর ছাত্রলীগের সভাপতি ওসমান গনিসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা হানিফের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

এর আগে জাসদ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রেসক্লাব চত্বরে হরতালের সমর্থনে অবস্থানকারী গণজাগরণ মঞ্চের নেতা কর্মীর সঙ্গে হরতালের সমর্থনে মিছিল করে।

উল্লেখ্য গত শনিবার রাজধানীর শাহবাগে জাগৃতি প্রকাশনের কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ভিডিও-

<iframe width="702" height="394" src="https://www.youtube.com/embed/tZpHhMXlrxQ" frameborder="0" allowfullscreen></iframe>

/এসএম/এনএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম