হবিগঞ্জের নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নহরপুর গ্রামে ইকবালকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
নিহত ইকবাল নহরপুর গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। তিনি নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একটি হত্যা মামলার আসামি বলে জানা গেছে।
পুলিশ জানায়, ইকবাল হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির বজলু মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ইকবালকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ইকবাল সিএনজি চালক বেলাল হত্যা মামলার আসামি ছিল। সম্প্রতি নিহত বেলাল জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসেন।
ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
/এএ/








