রমেক পরিচালকের পিএস’কে গুলি করে হত্যার চেষ্টা

রংপুর প্রতিনিধি।।
০৮ নভেম্বর ২০১৫, ১১:৩৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১২:৩০

Shot

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) পরিচালকের পিএস রুহুল আমিন দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। নগরীর আর কে রোড এলাকায় রবিবার সকালে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, রুহুল আমিন ১৯৮১ সালে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন। এছাড়া তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের বাহাই কেন্দ্রের কেয়ার টেয়ার।

এই ঘটনায় জড়িত সন্দেহে রায়হান ও নয়ন নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেন।

আহত রুহুল আমিনের স্ত্রী সাইফুন নাহার রেবা জানান, রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তার স্বামী বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার সময় অজ্ঞাতনামা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে। তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এসে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মহাখালীতে জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, তিনজন তার ওপর হামলা চালায়। একজন একটি মোটরসাইকেল নিয়ে তার বাড়ির কাছে দাঁড়িয়েছিল। বাকি দুইজনের হাতে পিস্তল ছিল। তারা  রুহুল আমিনকে লক্ষ্য করে পর পর দু রাউন্ড গুলি করে। একটি গুলি তার বুকে লাগে।

রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, দুবৃর্ত্তরা কী কারণে তাকে গুলি করে হত্যা করতে চেয়েছিল তা জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

/জেবি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের