কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়েছে: নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৯, ১৫:২৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৫:৫০

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী নৌ-পরিবহন প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে বর্তমান সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে পেঁয়াজ নিয়েও রাজনীতির চেষ্টা করা হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিকহারে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। এই দাম কেন বাড়লো, কী কারণে বাড়ানো হলো−এটা সরকার পর্যালোচনা করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
সব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য গ্রামপর্যায়ে কমিটি গঠন করা হবে। তারাই আওয়ামী লীগের মূল নেতৃত্ব দেবে।

আব্দুর রৌফ মিলনায়তনে আয়োজিত সভায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর প্রমুখ। সভায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম