আদালতের বারান্দায় দুই নারীকে উত্ত্যক্ত করায় দুই আসামির জামিন বাতিল

লালমনিরহাট প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ২২:০০আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২২:৩৪

আদালত লালমনিরহাটে দায়রা জজ আদালতের বারান্দায় দুই নারীকে উত্ত্যক্ত করায় দুই আসামিকে দেওয়া জামিন বাতিল করেছেন বিচারক। রবিবার (১৭ নভেম্বর) জেলার দ্বিতীয় দায়রা জজ আদালতের বিচারক মারুফ হোসেন কক্ষে থাকার সময় তার আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।

দুই মাদক মামলার আসামির সঙ্গে একই এলাকার অপর দুই নারীর হাতাহাতির ঘটনায় দুই আসামির পূর্ব জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ নিয়েছেন বিজ্ঞ বিচারক মারুফ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মুসা আলম।

কারাগারে পাঠানো আসামিরা হলেন আদিতমারী উপজেলার দীঘলটারি এলাকার আমির হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (২৮) ও রাবিউল ইসলাম (২৫)। তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় মাদক মামলা রয়েছে। সেই মামলায় দুই সহোদর জামিনে ছিল। রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে সংশ্লিষ্ট আদালতে হাজিরা দিতে আদালতের বারান্দায় অপেক্ষা করছিল তারা। সে সময় এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার দুই নারী জানান, নজরুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করতে আদালত চত্বরে গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার সময় রাশিদুল ও রাবিউল তাদের উত্ত্যক্ত করে। তারা এর প্রতিবাদ জানান। তাদের দাবি, এ সময় ওই দুই ব্যক্তি তাদের মারধর করেন।

দায়রা জজ আদালত ও কোর্ট পুলিশ সূত্র জানায়, রাশিদুল ও রাবিউল দ্বিতীয় দায়রা জজ আদালতের বারান্দায় হাজিরা দেওয়ার জন্য অপেক্ষা করার সময় ওই দুই নারীকে উত্ত্যক্ত করে। এ সময় দুই নারী প্রতিবাদ জানান। পরে কথা কাটাকাটি হলে রাশিদুল ও রাবিউলের শার্টের কলার ধরে উত্যক্ত করার প্রতিবাদ জানান দুই নারী। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি দ্বিতীয় দায়রা জজ মো. মারুফ হোসেনের নজরে পড়ে। তিনি পুলিশকে চার জনকেই আটক করার নির্দেশ দেন। পরে আটক চার জনের জবানবন্দি নিয়ে রাশিদুল ইসলাম ও রাবিউল ইসলামের আগের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর এবং দুই নারীকে ছেড়ে দেওয়ার আদেশ দেন।

লালমনিরহাট কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মুসা আলম জানান, আদালতের আদেশ তারা সঙ্গে সঙ্গে কার্যকর করেছেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের