গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত দুই

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৯, ১১:৪৮আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৬:৩৮

 

গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত দুই গোপালগঞ্জে কাভার্ডভ্যান ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুই জন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

















নিহত মঞ্জুর সরদার (৫০) গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোতালেব সরদারের ছেলে। আর নিহত ভ্যানচালক মান্নান সিকদারের (৪৫) বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার শংকর পাশা গ্রামে, তার বাবার নাম আয়েনউদ্দিন সিকদার। গুরুতর আহত হৃদয় সরদারকে (২২) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত মঞ্জুর সরদারের ছেলে। গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত দুই
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ঢাকাগামী প্রাণ গ্রুপের একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইঞ্জিনচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালকসহ দুই জন ঘটনাস্থলে নিহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। পরে পুলিশ কাভার্ডভ্যানটি আটক করে। কিন্তু এর চালক পালিয়ে যায়। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম