বিআরটিসি শ্রমিক-সাধারণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

দিনাজপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৯, ২১:৫৫আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২২:১৪

সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ দোতলা বাস চলাকে কেন্দ্র করে দিনাজপুরে বিআরটিসি শ্রমিক ও সাধারণ পরিবহন শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ছয় জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে দিনাজপুর-পঞ্চগড় ও দিনাজপুর-রংপুর রুটে চলাচলের জন্য দিনাজপুরে বিআরটিসির ছয়টি দোতলা বাস আসে। বৃহস্পতিবার দুপুরে ওই বাসগুলো চলাচলের জন্য জেলা প্রশাসন অনুমতি দেয়। এদিন বিকাল ৩টার দিকে দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশে একটি দোতলা বাস ছাড়লে রাস্তায় বাধা দেয় সাধারণ পরিবহন শ্রমিকরা। এ সময় বিআরটিসি বাসের শ্রমিকরা সেখানে আসলে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে বাসের সুপারভাইজার আসাদ ইসলাম, নিরাপত্তা প্রহরী সলিমউদ্দিন, বাবুল মিয়াসহ কমপক্ষে ছয় জন শ্রমিক আহত হয়। গুরুতর আহত আসাদ ইসলামকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর কোতয়ালি থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর দিনাজপুর থেকে বিআরটিসির বাস আর ছেড়ে যায়নি।

এসআই  আসাদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিআরটিসি বাস চলতে দেওয়া হবে না।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ