দুর্বৃত্তের দেওয়া আগু‌নে পুড়লো চাকমাদের সাত বসতঘর

বান্দরবান প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৯, ১১:২৪আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১১:৩৪

আগুন বান্দরবান সদর উপজেলার কাট্টলিপাড়া ইউনিয়নের কাছাকা‌ছি আমতলী চাকমাপাড়ায় দুর্বৃত্তের দেওয়া আগু‌নে চাকমাদের সাতটি বসতঘর পু‌ড়ে গে‌ছে। শুক্রবার (২২ নভেম্বর) ভোররাতে সদর উপজেলা থেকে প্রায় ১৫ কি‌লো‌মিটার দূ‌রে আমতলী চাকমাপাড়ায় এ ঘটনা ঘটে।

কাট্টলিপাড়ার কারবারী (পাড়াপ্রধান) ধারজচন্দ্র চাকমা জানান, গভীর রাতে পাড়ায় একদল অ‌চেনা পাহাড়ি লোক আসে। তারা হঠাৎ কয়েকটি ঘর ভাঙচুর করে ও পরে আগুন ধ‌রি‌য়ে দেয়। এসময় সাতটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

তি‌নি আ‌রও জানান, আমতলী চাকমা পাড়ায় আটটি চাকমা প‌রিবার বসবাস করতো। বর্তমা‌নে আগুনে নিঃস্ব হয়ে পাশের আরেকটি চাকমাপাড়া কোলক্ষ্যংছড়ায় আশ্রয় নি‌য়ে‌ছে তারা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম শুক্রবার সকালে বলেন, ‘ঘটনাটি শুনেছি মাত্র। বিস্তারিত খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম