নেশা করতে গিয়ে দুই যুবকের মৃত্যু, অসুস্থ আট

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৯, ১১:৫৯আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১২:০৯

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কাজিপুরের বিয়ারা গ্রামে নেশা জাতীয় পানীয় খেয়ে বিষক্রিয়ায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে আরও আট জন। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

মারা গেছেন- বিয়ারা গ্রামের কোরবান আলীর ছেলে রাসেল রানা (২২) এবং একই এলাকার তোজাম্মেল হকের ছেলে গোলাম রব্বানী (২৪)। এদের মধ্যে রাসেল রানা কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এবং গোলাম রব্বানী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

অসুস্থরা হলেন- কোরবান আলীর ছেলে রাশেদ আহম্মেদ (১৬), রমজান আলীর ছেলে আবু বক্কার (২৫), কামরুল ইসলামের ছেলে নাঈম ইসলাম (১৬), বকুল মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (২২), আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫), সালাম মিয়ার ছেলে স্বপন মিয়া (২৫), ওয়াহাব আলীর ছেলে রোমান আহম্মেদ (২২) ও নুরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৫)।

স্থানীয় কাউন্সিলর শহিদুল ইসলাম ও পাচুর উদ্দিনের বরাদ দিয়ে কাজিপুর পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে কাজিপুরের বিয়ারা নদীর ঘাটে একটি অনুষ্ঠানে ১০/১২ জন যুবক নেশা জাতীয় পানীয় খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হন। এ সময় দুই জনের একজন কাজিপুর উপজেলা হাসপাতালে এবং অন্যজনকে বগুড়ায় নেওয়ার পথে মারা যান। গুরুতর অসুস্থ হয়ে কাজিপুর ও বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো আট জন।

কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে শুক্রবার সকালে বিয়ারা গ্রামে এসে দু’জন মারা যাওয়ার খবর নিশ্চিত করা গেছে। আট জন অসুস্থ হয়েছেন বলেও জানা গেছে। কীভাবে ঘটনা ঘটলো তার বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে