নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০২:০৫ আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০২:১৫

নেপাল-চীন সীমান্ত এলাকায় বুধবার সকালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। এএফপির খবরে বলা হয়েছে, নেপাল পুলিশ ১৫৭টি মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি বন্যার ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্যোগের কয়েক ঘণ্টা পর প্রায় ৪০৩ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। 

দেশটির পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ বিদেশিদের মধ্যে ১৪২ জন ভারতীয়। তাদের মধ্যে কৈলাস মানস সরোবরের উদ্দেশে যাওয়া অন্তত ১৩৩ জন ভারতীয় তীর্থযাত্রী রয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়া, ব্রিটেন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও নিখোঁজ রয়েছেন।

নেপালের উদ্ধারকারীরা কাদামাটির নিচে চাপা পড়া জীবিত মানুষ ও মরদেহ উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ত্রাণ কার্যক্রমে সরকারের সব ধরনের সম্পদ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন।

স্থানীয় সময় সকাল ৯টার দিকে তিব্বতের দিক থেকে পানি আসার পর নেপালের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে বন্যার পানি প্রবাহিত হয়। তিব্বত সীমান্তবর্তী রসুয়া ও ধাদিং এবং নুওয়াকোট জেলা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে।

এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এমন প্রাকৃতিক দুর্যোগের পর ভারত দ্রুত মানবিক সহায়তায় এগিয়ে আসে। দেশটির বিমানবাহিনী ১০ টন ত্রাণসামগ্রী ও চিকিৎসাসামগ্রী নিয়ে একটি পরিবহন বিমান পাঠিয়েছে। ত্রাণকর্মীরা জানিয়েছেন, পুরো জনবসতি পানিতে নিশ্চিহ্ন হয়ে গেছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সর্বোচ্চ মাত্রায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের যে কষ্ট ও ক্ষতি হয়েছে, তা সামান্য নয়। তবে কঠিন এই সময়ে তারা একা নন এবং রাষ্ট্র তার সব ধরনের সক্ষমতা ও সম্পদ নিয়ে তাদের পাশে রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংহতি প্রকাশের জন্যও ধন্যবাদ জানিয়েছেন শাহ। তিনি নেপালকে মানবিক সহায়তার প্রস্তাব দেওয়ার জন্য মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহ বলেন, মোদির উষ্ণ সংহতির বার্তা এবং কঠিন সময়ে নেপালকে সহায়তার উদার প্রস্তাব দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন, যা নেপাল গভীরভাবে মূল্যায়ন করে।

সূত্র: এনডিটিভি, এএফপি

/ইউএস/
টাইমলাইন: নেপালে ভয়াবহ বন্যা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭
২৮ আগস্ট ২০২৬, ০৯:০৮
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নেপালে ফের বন্যায় শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত
সর্বশেষ খবর
টঙ্গীতে কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী
টঙ্গীতে কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী
বাংলাদেশের বিপক্ষে ড্র, আফগান অধিনায়কের চোখে ‘জয়ের সমান’
বাংলাদেশের বিপক্ষে ড্র, আফগান অধিনায়কের চোখে ‘জয়ের সমান’
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এবার বাড়তি সহায়তা চাই: অর্থমন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এবার বাড়তি সহায়তা চাই: অর্থমন্ত্রী
সংসদের দক্ষিণ প্লাজায় সালাহ উদ্দিনের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নেন প্রধানমন্ত্রী
সংসদের দক্ষিণ প্লাজায় সালাহ উদ্দিনের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন