বেলুনে উড়ে এসে গমক্ষেতে পড়া যন্ত্র নিয়ে চাঞ্চল্য

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ০১:৩৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৫:৫৩

বেলুনে উড়ে আসা যন্ত্র দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলী গ্রামের মাঠে পলিথিনের বেলুনে উড়ে আসা ভারতীয় পতাকা লাগানো একটি যন্ত্র আছড়ে পড়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বাড়তে থাকে কৌতূহলী জনতার ভিড়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, এটি আবহাওয়া পরিমাপের পরীক্ষামূলক একটি যন্ত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ব্যাটারিসহ ককশিটে আবৃত তিন মাথাওয়ালা বাক্সটি আছড়ে পড়ে দেউলী গ্রামের আবুল কালামের গমের ক্ষেতে। বাক্সটির চারপাশে লেখা আছে, ‘বাক্সটি বিপজ্জনক নয়’; ‘বাক্সটিকে লাঠির আঘাত করবেন না’; ‘বাক্সটির ক্ষতি বা আঘাত করা আইনত দণ্ডনীয় অপরাধ’; ‘আগুনে পোড়াবেন না’; ‘বাক্সটিকে জলে ডোবাবেন না’; ‘বেলুন ফোলা অবস্থায় ধূমপান করবেন না’; ‘পুলিশ বা সংস্থার কর্তৃপক্ষ না আসা পর্যন্ত হাত দেবেন না’ ইত্যাদি।

ওসি জানান, বাক্সটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি