দিনাজপুরে ইস্কন মন্দিরে বোমা হামলা ও গুলি: আহত ২, আটক ১

দিনাজপুর সংবাদদাতা
১১ ডিসেম্বর ২০১৫, ১০:৪৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৪:০৭

Dinajpur- দিনাজপুরে ধর্মীয় সভা চলাকালীন সময় ইস্কন মন্দিরে বোমা হামলা ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরে থাকা দু’ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় দিনাজপুরের কাহারোল উপজেলার ১ নং ডাবোর ইউনিয়ন পরিষদের জয়নন্দ দহচি গ্রামের ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মীয় সভা চলাকালীন সময় অজ্ঞাতপরিচয় তিন যুবক এসে প্রথমে দুটি গুলি ছোড়ে। এর পরপরই দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা দ্রুত চলে যায়। এতে দু’ব্যক্তি আহত হয়েছেন। আহতরা হলেন, কাহারোল উপজেলার সৈয়দপুর গ্রামের দ্বিজেন চন্দ্র রায়ের পুত্র মিঠুন (২৩) ও বোচাগঞ্জ উপজেলার ইসানিয়া গ্রামের রেবতি চন্দ্র রায়ের পুত্র রনজিৎ রায় (৪৫)।
এ সময় উপস্থিত লোকজন একজনকে একটি ব্যাগসহ আটক করে। স্থানীয়দের ধারণা, ওই ব্যাগে করে বোমাগুলো বহন করে আনা হয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়। আটককৃতের নাম শরিফুল ইসলাম বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় বলেন, স্থানীয় লোকজন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শরিফুল ইসলাম নামের একজনকে আটক করে। তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানার ওসি মনসুর রহমান ঘটনাস্থলে রয়েছেন।

তবে চেষ্টা করেও ওসি মনসুরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাতে দিনাজপুরের ধর্মীয় উৎসব কান্তজিউ মন্দিরের রাস মেলার যাত্রা মঞ্চে দুর্বৃত্তদের বোমা হামলায় ১০ জন আহত হয়। এ  ঘটনার পর প্রশাসন মেলায় যাত্রা ও জুয়ার আসর নিষিদ্ধ ঘোষণা করেন। এর আগে একই শহরে একজন ইতালির ধর্মযাজক ও চিকিৎসকের ওপরেও হামলা চালায় দুর্বৃত্তরা।

/আরএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের