চেয়ার দখলকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৩

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ১৫:৫২আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৬:২৬

কুষ্টিয়ায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থলে চেয়ার দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করেছে।

আহতরা হলেন−জেলা আওয়ামী লীগের সভাপতির ভাতিজা রবিন খান (২৮), জয়নাল মোল্লা (৫৫), শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৪৩), আকাশ (১৮), আছিব (১৬), উজ্জ্বল (৪৮), সাগর (২৬), নয়ন (৩০), লিটন (৩০), জিহাদ (১৭), দুলাল (২৮), মতিন শেখ (৩৫), হজরত (৩২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়

আজ সোমবার বেলা ২টার দিকে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সকাল সাড়ে ৯টার আগেই আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীরা সভাস্থলের চেয়ার দখলের চেষ্টা করে। এ সময় উপজেলা সভাপতি বাবুল আখতারের কর্মী সমর্থকদের (হলুদ টি-শার্ট পরা) সঙ্গে সাদা মেয়র তারিকুল ইসলামের সমর্থকদের (টি-শার্ট পরা) সংঘর্ষ বাধে। বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে তারা ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে খোকসা ইউনিয়নের ক্লাব মোড়, তেল পাম্প, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে দুই দলের কর্মী সমর্থকরা লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার জানান, ‘কেন্দ্রীয় নেতারা জেলায় অবস্থান করছেন। নির্ধারিত সময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।’

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘গুরুত্বপূর্ণ আট পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সম্মেলন স্থলের চারদিকে সাদা পোশাকের পুলিশ রাখা হয়েছে।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী