যুবলীগে কোনও মাদকাসক্ত ও চাঁদাবাজের স্থান নেই: নিখিল

চাঁদপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ১৯:৩৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২০:২৪

যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাঁদপুরে তার সমর্থকরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে মানুষের কল্যাণে রাজনীতি করেন। তিনি ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। কোনও মাদকাসক্ত, মাদক কারবারি ও চাঁদাবাজের স্থান যুবলীগে নেই। যুবলীগের কোনও নেতাকর্মী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না।’

সোমবার (২৫ নভেম্বর) বিকালে মতলব উত্তরের নিশ্চিন্তপুরে নিজের বাড়িতে তিনি এসব কথা বলেন। এ সময় চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে বাড়িতে আসা নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলার চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নূরুজ্জামান সরকার দুলাল প্রমুখ।

আরও পড়ুন- যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ, সাধারণ সম্পাদক নিখিল

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম