মোটর চালু করতে গিয়ে কোলের সন্তানসহ বাবার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৯, ১৪:১৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৪:৪৪

ময়মনসিংহ ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাংগালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন আসাদুল ইসলাম (৪৫) ও জান্নাতুল উর্মি (৩)। বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিয়া জানান, পুকুরে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আসাদুল ঘটনাস্থলেই মারা যান। এসময় তার কোলে থাকা শিশু কন্যা জান্নাতুল উর্মিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। শিশুটিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আসাদুল গৌরীপুর উপজেলার ধোপাজাংগালিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বাবা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান