২২ হাজার টাকা বেতন শুনে সৌদি আরব গিয়ে নির্যাতনের শিকার হুসনা

মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ
২৬ নভেম্বর ২০১৯, ১৯:৪৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২০:০০

হুসনা আক্তার পরিবারে সচ্ছলতা আনতে বিয়ের তিন মাসের মাথায় সৌদি আরব যান হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার হুসনা আক্তার (২৪)। বাড়ির কাজ করতে হবে, কাজের জন্য মাসে ২২ হাজার টাকা দেওয়া হবে বলে জেনেছিলেন তিনি। কিন্তু বিদেশে পারি দিয়েই তার স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। নির্যাতনের শিকার হুসনা প্রাণ বাঁচানোর আকুতি জানান তার স্বামীর কাছে। স্বামী চেষ্টা করে ব্যর্থ হয়ে স্ত্রীর মুক্তির আকুতির ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন। অবশেষে সৌদি আরবের নাজরান এলাকা থেকে উদ্ধার করে হুসনাকে হেফাজতে রেখেছে সেদেশের পুলিশ। তাকে দেশে পাঠানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সৌদি আরবের জেদ্দা কনস্যুলেটের শ্রম উইং।

হুসনার পরিবার সূত্রে জানা যায়, পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নেন হুসনা। বিয়ের তিন মাসের মাথায় তিনি এই সিদ্ধান্ত নেন। হবিগঞ্জের শাহিন নামে এক দালালের সহযোগিতায় ‘আরব ওর্য়াল্ড ডিস্ট্রিবিউশন’ নামে একটি এজেন্সির মাধ্যমে গত ৭ নভেম্বর গৃহকর্মী হিসেবে সৌদি আরব পৌঁছান হুসনা। এজেন্সি থেকে বলা হয়, বাসা বাড়ির কাজ করতে হবে এবং মাসে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে। তবে অতিরিক্ত কাজের চাপে এবং গৃহকর্তার নির্যাতনে শারীরিকভাবে অসুস্থ হয়ে পরেন এই নারী।   

সৌদি আরব পৌঁছানোর এক সপ্তাহ পরই সেখানে নির্যাতনের কথা স্বামী শফিউল্লাহকে জানান। শফিউল্লাহ তাকে ফিরে আসতে বলেন। এরপর হুসনা সৌদি আরবে ওই এজেন্সির অফিসে ফোন করেন। কিন্তু সৌদি আরবের এজেন্সির লোকজন তাকে বাংলাদেশে পাঠাতে অপারগতা প্রকাশ করে এবং গালাগালি করে। দুই বছরের মধ্যে তাকে দেশে পাঠানো যাবে না বলে জানিয়ে দেয় তারা।    

শফিউল্লাহ জানান, ‘কোনও উপায় না দেখে আমি দালাল শাহিনকে ফোন করে সব জানাই। আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে বলি শাহিনকে। কিন্তু শাহিন দুই লাখ টাকা দাবি করে। পরে ঢাকায় আরব ওর্য়াল্ড ডিস্ট্রিবিউশনের অফিসে সরাসরি গিয়ে কথা বলি। শাহিন দুই লাখ টাকা চাইছে সেটাও জানাই। কিন্তু সেখানেও কোনও লাভ হয়নি। ওই এজেন্সির কর্তব্যরতরা বলে, দুই বছরের জন্য তাকে পাঠানো হয়েছে। এর আগে আনা যাবে না। এর আগে দেশে আনতে হলে এক লাখ টাকা এজেন্সিকে দিতে হবে।  আসলে এজেন্সির লোকজন তাকে আসতে দিচ্ছে না। তারা আমার স্ত্রীকে গালাগালি করেছে। আমার স্ত্রী বলেছে, যেখানে কাজ করে সেখান থেকে এজেন্সিতে গেলে এজেন্সির লোকজন গায়ে হাত তোলে, মারাত্মক নির্যাতন করে। এখন মনে হচ্ছে সৌদি পাঠানোই ভুল হয়েছে।’

এদিকে যে ভিডিও শফিউল্লাহ ফেসবুকে ছড়িয়ে দেন, তাতে দেখা যায় হুসনা বলছেন, ‘আমি মোছা. হুসনা আক্তার। আমার দালালে ভালা কথা কইয়া আমারে পাঠাইছে সৌদি। নিজরাল (নাজরান) এলাকায় আমি কাজ করি। আমি আইসা দেখি ভালা না। ওরা আমার ওপর অত্যাচার করে। আমি বাক্কা দিন (১০/১২ দিন) হইছে আছি। এখন এরার অত্যাচার আমি সহ্য করতে পারি না দেইক্কা কইছি আমি যাইমু গা। এই কথা বলায় ওরা আরও বেশি অত্যাচার করে। আমি এজেন্সির অফিসে ফোন দিছি। অফিসের এরা আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি আর পারতাছি না। তোমরা যেভাবে ভাবো পারো আমারে বাঁচাও। এরা আমারে বাংলাদেশ পাঠাইতো চায় না। এরা আমারে ইতা করতাছে। আমারে ভালা কামের (কাজের) কথা কইয়া পাঠাইছে দালালে। আমারে ইতা করতাছে ওরা। আমি আর পারতাছি না সহ্য করতাম। তোমরা যেভাবে পারো আমারে নেও।’

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খন্দকার জানান, বিষয়টি শোনার পর তার স্বামীর সঙ্গে আলাপ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেওয়ায় সৌদি আরবের পুলিশ তাকে উদ্ধার করেছে। হুসনাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন- হুসনা এখন সৌদি পুলিশের হেফাজতে



 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের