প্রধানমন্ত্রীর অর্জনকে পুঁজি করে সংগঠনকে শক্তিশালী করতে হবে: শিল্পমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৫, ২২:৫৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ২৩:০৪
image

Pirojpur pic-1 প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে পুঁজি করে সংগঠনকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি  আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথের সব বাধা অপসারণ করে দুর্জয় গতিতে প্রধানমন্ত্রী এগিয়ে চলেছেন। শুক্রবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ১৯বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা হয়েছিল। তারপরও বাংলার মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে তিনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আজ ১৬ কোটি মানুষের খাদ্যের জোগান দেওয়ার পরও বিদেশে আমরা চাল রফতানি করছি। সমগ্র বিশ্ব আজ বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি অবাক চোখে দেখছে।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হোসেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএমএ আউয়াল প্রমুখ।

এরপর কাউন্সিলের মাধ্যমে একেএমএ আউয়ালকে সভাপতি ও অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ডা. আনোয়ার হোসেন, হেমায়েত হোসেন তালুকদার বাদশা, শাহজাহান খান তালুকদার, ডা. নজরুল ইসলাম, এ কে এম সেলিম মিয়া, দিলীপ সাধু ও মাহাবুবুর রহমান। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউল আহসান গাজী, মহিউদ্দিন মহারাজ ও অ্যাডভোকেট মোস্তফা কামাল, দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ ফিরোজ। এছাড়া, সদস্যরা হলেন, অধ্যক্ষ শাহ আলম, ইসাহাক আলী খান পান্না, শ ম রেজাউল করিম, আশরাফুর রহমান, তাজউদ্দিন আহমেদ ও আজিম উদ্দিন। কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে সম্মেলন সূত্র জানায়।

 

 /এআর/এমএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান