বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ব্যানার-পোস্টার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

দিনাজপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ১৭:১৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৭:৫৩

পুড়িয়ে দেওয়া পোস্টার নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শ্রমিকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত শ্রমিকদের লাগানো ব্যানার-পোস্টার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনাজপুরের নশিপুরে পাটবীজ খামারের সামনে ব্যানারটি টাঙানো হয়েছিল। ঘটনার পর জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, জেলার সদর উপজেলার বিএডিসির নশিপুর ভিত্তিক পাটবীজ খামারের জাতীয় শ্রমিক লীগের (প্রাথমিক কমিটি) কার্যালয়ের প্রধান গেটের পাশে শুভেচ্ছা ও অভিনন্দনের একটি বড় ব্যানার পোস্টার লাগান শ্রমিক নেতারা। মঙ্গলবার সেখানে মানববন্ধন করে কর্তৃপক্ষ বরাবর বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন শ্রমিকরা।

বুধবার সকালে এসে তারা সেই ব্যানার পোড়া অবস্থায় দেখতে পান তারা। সেখানে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও পোড়া অবস্থায় ছিল। বিষয়টি তাৎক্ষণিক কোতয়ালি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন সেখানকার শ্রমিক লীগের সভাপতি নিতাই চন্দ্র শীল, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, প্রচার সম্পাদক মঙ্গল মুরমুসহ অন্যরা।

তবে একটি সূত্রে জানা যায়, সেখানকার শ্রমিক লীগের কমিটি নিয়ে অভ্যন্তরীণ বিবাদ রয়েছে। এর জের ধরেও এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী