বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৯, ০০:৫১আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০১:২৮

আবদুল্লাহ আল নোমান গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুবিপ্রবি) শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান (২১) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ ন‌ভেম্বর) রাত ১১ টার দিকে গোপালগঞ্জ শহরের চরসোনাকুড় এলাকার একটি মেসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োকেমিস্ট্রি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি চট্রগ্রামের রাঙ্গুনিয়ায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান জানান, ওই শিক্ষার্থীর মায়ের সঙ্গে কথা বলেছেন তিনি। মোবাইল ফোনে নয়টার দিকে ছেলের সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন তার মা। ওই ফোনকলে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য পরীক্ষা নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শিক্ষার্থীর বাবা বেঁচে নেই বলেও জানান প্রক্টর।

মেসে থাকা অন্য শিক্ষার্থীরা জানান, রাতে আব্দুল্লাহ আল নোমানের সাড়াশব্দ না পেয়ে তার রুমের সামনে গিয়ে ডাকাডাকি করা হয়। পরে তার দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, চরসোনাকুড় এলাকার একতলা বাড়িটিতে ১৫ জন শিক্ষার্থী মেস করে থাকে। সেখানকার একটি কক্ষে একাই থাকতো আবদুল্লাহ আল নোমান। ওই কক্ষের ফ্যানের হুকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহজাহান বলেন, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/জেজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম