টেকনাফে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ০৭:৫৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৭:৫৯
image

কক্সবাজারের টেকনাফে দুই দল সন্ত্রাসীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে মোহাম্মদ উল্লাহ ওরফে সোনা মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পরে সেখান থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরী এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধ

নিহত মোহাম্মদ উল্লাহ ওরফে সোনা ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশিয় বন্দুক, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান জানিয়েছেন, সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরী পাহাড়ি এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির খবরে টেকনাফ থানা পুলিশ অভিযানে নামে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল ১টি দেশিয় বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে। আর গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় শনাক্ত করেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এইচকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের