উত্তরা ইপিজেডের ভেতরে অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষতি

নীলফামারী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৯, ১০:৪১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১১:৩৮

উত্তরা ইপিজেড নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে পুড়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভেনচ্যুরা লেদার কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।

নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রায় আড়াই ঘণ্টা পরিশ্রম করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, ‘সেখানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটসহ পুলিশের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’

ইপিজেডের বেশ কিছু শ্রমিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভেনচ্যুরা লেদার কারখানার (চামড়া জাত পণ্য তৈরি) কেমিক্যাল গুদামে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন একই কারখানার ঝুট চামড়ার গুদামে ছড়িয়ে পড়ে।

ভেনচ্যুরা কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. আতিক আলী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানার কেমিক্যাল গুদামে শর্ট সার্কিট থেকে আগুনের শুরু, পরে তা ঝুট চামড়ার গুদামে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুদামে আগুন লেগে প্রায় শত কোটি টাকার ক্ষতি হতে পারে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী