দুই অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, সাত লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৪০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৪২

দুই অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, সাত লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ আড়াইহাজারের দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সাত লাখ টাকা জরিমানা ও ইট পোড়ানো কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার শিলামান্দী ও ঝাউতলা এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে অভিযান চালায়।

ইটের ভাটাগুলো হলো- মাকসুদুর রহমানের মালিকাধীন মেসার্স এএমবি ব্রিকস ও ও মেসার্স শাহজাহাল ব্রিকস (এএসবি)।

এ বিষয়ে পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, উপজেলার শিলামান্দী এলাকায় মেসার্স এএমবি ব্রিকসে অভিযান চালিয়ে তিন লাখ টাকা ও ঝাউতলায় এএসবি ব্রিকসে অভিযান চালিয়ে মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা ইটভাটার আগুন নিভিয়ে দেয় এবং পানি স্প্রে করে কাঁচা ইট নষ্ট করে। অভিযানে দুটি ভাটার ইট পোড়ানো কার্যক্রম বন্ধ এবং ভেকু দিয়ে ইটভাটার স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম