স্ত্রী হাসপাতালে, কলেজছাত্রীকে নিয়ে লাপাত্তা যুবলীগ নেতা

বগুড়া প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:১৮

বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে দাম্পত্য কলহের জেরে ডিটারজেন্ট খাওয়ার পর অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে নিরুদ্দেশ হয়েছেন শাহীন আলম (৩০) নামে একজন স্থানীয় যুবলীগ নেতা। তিনি এক কলেজছাত্রীকে নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অসুস্থ স্ত্রী রবিবার (৮ ডিসেম্বর) বগুড়া শজিমেক হাসপাতালে মারা গেছেন।

নন্দীগ্রাম থানার পুলিশ ও বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও আফুছাগাড়ি গ্রামের শাহজাহান আলীর ছেলে শাহীন আলমের সঙ্গে তুলাশন গ্রামের এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্ত্রী রেহেনা বেগমের সঙ্গে এটা নিয়ে শাহীনের ঝগড়া হয়। একপর্যায়ে শুক্রবার দুপুরে রেহেনা বেগম ডিটারজেন্ট পাউডার পানিতে মিশিয়ে পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে শাহীন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। এরপর সন্ধ্যার দিকে প্রেমিকাকে নিয়ে উধাও হন শাহীন। রবিবার সকালে হাসপাতালে মারা যান স্ত্রী রেহেনা বেগম।

বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ জানান, যুবলীগ নেতা শাহীনের দুটি সন্তান রয়েছে। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে তিনি কলেজছাত্রীকে নিয়ে পালিয়েছেন।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, তিনি লোকমুখে ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী