বাংলাদেশ থেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার নেবে জাপান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ১৭:০২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৫

সরকারি সফর আলী কলেজ ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জাপান সরকার বাংলাদেশ থেকে ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার লোক নেবে। ২০২০ সালের এপ্রিল থেকে লোক নেওয়া শুরু হবে। এজন্য জাপান সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি চুক্তি সম্পাদন হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের ছাত্র সংসদের নির্বাচিত নেতাদের অভিষেক ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নানা কৌশলে যাওয়া গেলেও জাপান ও কোরিয়ায় বৈধ উপায় ছাড়া অন্যভাবে যাওয়া যাবে না। তাই কোনও দুষ্টুচক্র বা দালালচক্রের ফাঁদে পা না দিয়ে জাপান সরকারের কারিকুলাম অনুযায়ী, নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে জাপানিজ ভাষা শেখার পরামর্শ দেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপান সরকার নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম এলাকায় জাপান ইপিজেড গড়ে তুলছে। এই ইপিজেডে আড়াইহাজারের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এজন্য আড়াইহাজারে জাপানি ভাষা শেখার স্কুল গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন প্রমুখ।

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের