পদ্মায় নিখোঁজের পাঁচ দিন পর ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:২৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:০৫

রনি বিশ্বাস মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় ট্রলারডুবির ঘটনায় নিঁখোজ ছাত্রলীগ নেতা রনি বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পাঁচ দিন পর আজ সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার দোহার থানার নয়াবাড়ি ইউনিয়নের প্রাণকুন্ন গ্রামে পদ্মা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রনি বিশ্বাস হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, রনি ছাত্রলীগে সক্রিয় ছিলেন। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান,  প্রাণকুন্ন গ্রামে পদ্মানদীর তীরে রনির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিষয়টি জানতে পেরে হরিরামপুর থানা পুলিশ ও রনির স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। নদী থেকে উদ্ধার করে তার মরদেহ থানায় নিয়ে আসা হয়। গত বৃহস্পতিবার মালবাহী ট্রলারের ধাক্কায় অপর একটি ট্রলার ডুবিতে নিখোঁজ হন রনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম