হোটেল মালিকের বিরুদ্ধে কর্মচারীকে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ২৩:৩১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৩

হোটেল মালিকের বিরুদ্ধে কর্মচারীকে ধর্ষণের অভিযোগ যশোর শহরের জেল রোডে সোহরাব হোসেন নামে এক হোটেল মালিকের বিরুদ্ধে নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই নারী সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, দড়াটানা হোটেলে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেন। রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে কাজ করার জন্য তিনি হোটেলে যান। এরপর এক সহকর্মীর কথামতো সবজি আনতে তিনি মালিকের কক্ষে যান। সেখানে গেলে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন সোহরাব। তিনি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। তার হাত থেকে রক্ষা পেতে ছোটাছুটি করার সময় দরজায় আঘাত লেগে তার ডান হাত কেটে যায়। পরে তিনি বাড়ি চলে যান। সন্ধ্যায় তার স্বামী বাড়িতে ফিরলে তাকে ঘটনাটি জানান। এরপর তারা হোটেল শ্রমিক নেতাদের বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ করেন।
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক কৃষ্ণা বিশ্বাস বলেন, এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা না নিলে তারা আন্দোলনে যাবেন।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) আহসানউল্লাহ চৌধুরী বলেন, ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান