বরিশাল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৯, ২০:০৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২০:৩০

বরিশাল বরিশালে কেন্দ্রীয় কারাগারে আলতাফ মৃধা (৫৬) নামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে তিনি মারা যান। কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক এ তথ্য নিশ্চিত করেন।

আলতাফ বরিশালের গৌরনদী উপজেলা সদরের বাসুদেবপাড়া এলাকার মৃত হাসেম মৃধার ছেলে।

প্রশান্ত কুমার বণিক বলেন, ‘বিকাল সাড়ে ৪টায় কারাগারের খেলার মাঠের পাশে বসে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আলতাফ। তাৎক্ষণিকভাবে তাকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ আলতাফের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আলতাফ মৃধা ২০০৫ সাল থেকে এই কারাগারে অবস্থান করছিলেন বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের