চট্টগ্রামেও পাটকল শ্রমিকদের আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ ডিসেম্বর ২০১৯, ২১:৩০আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:৩০

অনশনে অংশ নেওয়া পাটকল শ্রমিকরা মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার আমরণ অনশন শুরু করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সারাদেশের মতো চট্টগ্রামের আমিন জুট মিল শ্রমিকরাও অনশন করছেন। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের আরও নয়টি পাটকলের শ্রমিকনেতারাও অনশনে অংশ নিয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।

অনশন প্রসঙ্গে আমিন জুট মিল সিবিএ’র দফতর সম্পাদক কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আমরণ অনশন শুরু করেছি। এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছার আগ পর্যন্ত আমরা অনশন করে যাবো।’

আমিন জুট মিল সিবিএ সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘সরকারি ও অন্যান্য করপোরেশনের কর্মচারীরা জাতীয় মজুরি কমিশন ২০১৫ স্কেল পেয়েছেন। অথচ আমরা পাটকল শ্রমিকরা এখনও পায়নি। মজুরি কমিশনের দাবিতে আমরা এর আগেও আন্দোলন করেছি। তখন কর্তৃপক্ষ মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দিলেও এখনও তা করেনি। তাই আমরা আমরণ অনশন শুরু করেছি।’

এর আগে একই দাবিতে গত ২৫ নভেম্বর মিল গেটে ভুখা মিছিল, ২৭ নভেম্বর প্রতীকী অনশন করেন শ্রমিকরা। গত ২ ডিসেম্বর ২৪ ঘণ্টা ধর্মঘটের সমর্থনে রাজপথে বিক্ষোভ মিছিল করেন পাটকল শ্রমিকরা। ৩ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট কর্মসূচি পালন করেন তারা। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের
‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের
একসঙ্গে ১৪ নেতাকে শোকজ করলো ছাত্রদল
একসঙ্গে ১৪ নেতাকে শোকজ করলো ছাত্রদল
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন কর্মী, বললেন ‘মানুষ ছি ছি করছে’
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন কর্মী, বললেন ‘মানুষ ছি ছি করছে’
গণবাহিনীর ক্যাডার থেকে জামায়াত নেতা: এক ভিডিওতে ক্যারিয়ার শেষ
গণবাহিনীর ক্যাডার থেকে জামায়াত নেতা: এক ভিডিওতে ক্যারিয়ার শেষ
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন