গাজীপুরে পুড়ে গেছে ২৫ ঝুটগুদামের মালামাল

গাজীপুর প্রতিনিধি
০৩ মে ২০২৫, ১৬:২৩আপডেট : ০৩ মে ২০২৫, ১৬:৪৭

গাজীপুরের কোনাবাড়িতে আগুনে ছোট-বড় ২৫টির মতো ঝুটগুদামের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা করে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি (বেলতালা) এলাকায় ঝুটগুদামে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর, সোহেলসহ তাদের সহযোগী ৮-১০ জনের মালিকানাধীন তুলা তৈরি ঝুটের গুদামে আগুন লাগে। কোনাবাড়ী ফায়ার সার্ভিস এবং সারাব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘ঝুট গুদাম থেকে মুহূর্তের মধ্যে আগুন ছোট-বড় দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এবং পরে সারাব ফায়ার সার্ভিসের কর্মীরা ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।’

তিনি আরও জানান, ঘটনাস্থলে ছোট-বড় বিভিন্ন ধরনের অনেক ঝুটগুদাম আছে। বাঁ পাশে সুতা তৈরির কারখানা ও সুতার বড় একটি গুদাম আছে। আশপাশে ছোট-বড় গুদাম, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছিল। ২০-২৫টি ছোট-বড় গুদাম, সুতার কারখানা ও সুতার গুদাম পুড়ে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ