কুড়িগ্রাম আওয়ামী লীগের সভাপতি জাফর, সম্পাদক মঞ্জু

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৯, ২৩:৪১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৮

মো. জাফর আলী কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতৃত্বের পরিবর্তন আনা হয়েছে। সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলীকে সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে কুড়িগ্রাম পৌর টাউন হলের শেখ রাসেল মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

এ সময় সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলকে জাতীয় পরিষদের সদস্য ঘোষণা করা হয়।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের এ সম্মেলনে সাতজন সভাপতি পদে এবং চারজন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি জাফর আলীকে সভাপতি এবং আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে সাধারণ সম্পাদক ঘোষণা দিলাম।’ 

তবে জেলা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্মেলনস্থলে উপস্থিত কাউন্সিলরা ওবায়দুল কাদেরের এ ঘোষণার বিরোধিতা করে ‘মানি না, মানি না’ বলে চিৎকার করতে থাকেন এবং ভোট দাবি করেন। তখন ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা দ্রুত সম্মেলনস্থল ত্যাগ করেন।

এর আগে কুড়িগ্রাম স্টেডিয়ামে দলটির ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রায় রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

প্রসঙ্গত, এর আগে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল এবং সাধারণ সম্পাদক পদে মো. জাফর আলী নির্বাচিত হয়েছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম