দুই সপ্তাহ পর বেনাপোল দিয়ে পচনশীল পণ্য আমদানি শুরু

বেনাপোল প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৩১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৪৪

বেনাপোল দিয়ে কাঁচামাল আমদানি প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর বেনাপোল দিয়ে ভারত থেকে পচনশীল খাদ্যদ্রব্য ও কাঁচামাল আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল থেকে পচনশীল পণ্য ও কাঁচামাল আমদানি শুরু হয়।

ঘোষণা ছাড়া অতিরিক্ত পণ্য আমদানির অভিযোগ এনে গত ৩০ নভেম্বর বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা যশোর বেনাপোল সড়কের নতুন হাট এলাকায় আমদানিকারকদের ৯ ট্রাক পানপাতা আটক করে। এর জের ধরে বেনাপোল বন্দরে খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। তবে দুই সপ্তাহ পর আবার নিজ উদ্যোগেই কাঁচামাল আমদানি শুরু করলেন তারা।

আমদানিকারক ফজলুর রহমান জানান, বেনাপোল দিয়ে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে আমদানিকারকদের আগ্রহ বেশি। ফলে ব্যবসায়ীরা যেমন লাভবান হয়, তেমনি দেশের রাজস্ব আয়ও বাড়ে।

বন্দর শ্রমিকরা জানান, কাঁচামালের আমদানি বন্ধ থাকায় তারা খুব কষ্টের মধ্যে ছিলেন। আমদানি শুরু হওয়ায় তাদের কষ্ট কমেছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রহমান জানান, দুই সপ্তাহ বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল থেকে পুনরায় কাঁচামাল আমদানি শুরু হয়েছে। বর্তমানে বন্দরে ২৪ ঘণ্টা বাণিজ্যিক কার্যক্রম চলমান রয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারে সে জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য আমদানি হয়ে থাকে। এসব পণ্যের মধ্যে ৩৫ থেকে ৪০ ট্রাক রয়েছে মাছ, পানপাতা, আপেল, লেবু ও টমেটোসহ বিভিন্ন পচনশীল জাতীয় খাদ্যদ্রব্য। প্রতিদিন এসব আমদানি পণ্য থেকে সরকারের প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় হয়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান