আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৪, ১৭:৪৭আপডেট : ০৮ মে ২০২৪, ১৭:৪৭

তিন বছর আগে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল পাপুয়া নিউগিনি (পিএনজি)। গ্রুপ পর্বের বাধাই পার হতে পারেনি দলটি। গত বছর ইস্ট এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ারের শীর্ষ দল হিসেবে আবার বিশ্বকাপে তারা। এবারও দলকে নেতৃত্ব দেবেন আসাদ ভালা। বুধবার বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট পাপুয়া নিউগিনি।

২০২১ সালে আরব আমিরাত ও ওমানের অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অধিনায়কত্ব করেছিলেন আসাদ। ওমানের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি করেছিলেন হাফ সেঞ্চুরি। যদিও তিন ম্যাচের একটিও জিততে পারেনি নিউগিনি।

ওই বিশ্বকাপে খেলা ১৫ জনের ১০ জনকে রেখে স্কোয়াড সাজানো হয়েছে। তিন বছর আগে রিজার্ভ দলে থাকা জ্যাক গার্ডেনার এবার মূল দলে আছেন। হিলা ভারে, আলেই নাও, জন কারিকো ও সেমা কিমিয়া জায়গা ধরে রেখেছেন। দলের সহঅধিনায়ক চার্লস আমিনি।

‘সি’ গ্রুপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডার সঙ্গে খেলবে নিউগিনি।

স্কোয়াড: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি (সহঅধিনায়ক), আলেই নাও, চ্যাড সোপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডেনার, জন কারিকো, কাবুয়া মোরেয়া, কিপ্লিং ডোরিগা, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, সেমা কামেয়া, সেসে বাউ, টনি উরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান