হোমিও দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে তিন তরুণের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ১৩:৩১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৪:০৩

কুষ্টিয়া কুষ্টিয়ায় বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে অ্যালকোহল পান করে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। একটি হোমিওপ্যাথির দোকান থেকে তারা এই অ্যালকোহল কিনেছিলেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার তাপস কুমার সরকার। ভিকটিম সবার বাড়ি কুষ্টিয়া শহরে।

মৃতরা হলেন- শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে সাজিদ (১৯), কুঠিপাড়া এলাকার সাগরের ছেলে ফাহিম (১৮) এবং থানাপাড়া এলাকার আরমান আলীর ছেলে পাভেল (২০)। এ ঘটনায় সুরুজ এবং শান্ত নামে দুই জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আতিকুল নামে একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাপস কুমার সরকার জানান, ‘বৃহস্পতিবার বিকালে ছয় তরুণকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজিদ। পরে ফাহিম নামে আরও একজনের মৃত্যু হয়। রাতে মারা যান পাভেল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আতিকুল (২২), সুরুজ (২২) ও শান্ত (২৩) । তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নুরুন নাহার বেগম বলেন, ‘বৃহস্পতিবার বিকালে ছয় তরুণকে হাসপাতালে নিয়ে আসলে এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।’ 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘রাফি হোমিও হল থেকে বন্ধুরা মিলে অ্যালকোহল কিনেছিল। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী