নিখোঁজের পাঁচ দিন পর অটোচালকের লাশ উদ্ধার, রগ কেটে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ১৪:১১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৪:২৪

মো. মান্না মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর অটোচালক মো. মান্নার(২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কাটাখালি গ্রামের একটি পুকুর থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মান্না দক্ষিণ ফুলদি গ্রামের মঞ্জু মাদবরের ছেলে। মান্নার বড় ভাই মো. তারিকুল ইসলাম জানান, ‘৮ ডিসেম্বর সন্ধ্যায় যাত্রী সেজে পাশের গ্রামের কয়েকজন যুবক মান্নার অটো ছিনতাই করে। এরপর থেকেই মান্না নিখোঁজ ছিল। ওইদিন গজারিয়া থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত একই ইউনিয়নের কয়েকটি গ্রামের হিমু, রাব্বি ও রাসেল পরিবারসহ পলাতক আছে।’

মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ জানান, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। কয়েকদিন আগে কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান