সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে হবে: অর্থমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৯

আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি) আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালীকরণের ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সংগঠনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তুলতে হবে। এ জন্য দলের ভিতরে দ্বন্দ্ব-কোন্দল রাখা যাবে না।’
শুক্রবার (১৩ ডিসেম্বর) কুমিল্লা নগরীর রামঘাট দক্ষিণ জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে কার্যকরী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে ঘিরে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘দলের মধ্যে নিজেকে শত্রু হিসেবে তৈরি করা যাবে না। আমাদের শক্র হলো স্বাধীনতাবিরোধী জামায়াত ইসলামী ও বিএনপি।’
অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন—সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক, এলজিআরডি মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপিসহ কমিটির অন্য সদস্যরা।

কার্যকরী কমিটির সভা শেষে জেলা সার্কিট হাউজে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে বিচ্ছিন্নভাবে উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, ‘কুমিল্লার সন্তান হিসেবে নিজের দায়িত্ব থেকে কাজ না করলে মানুষ আমাকে মনে রাখবে না। কুমিল্লায় আমার জন্ম। শৈশব কেটেছে এখানেই। কুমিল্লার অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। এগুলো টিকিয়ে রাখতে বিভিন্ন উন্নয়নের মাধ্যমে প্রিয় কুমিল্লাকে দৃষ্টি নন্দন রূপে সাজাতে চাই।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের