১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৭

ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী দম্পতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে র‌্যাব ১১-এর চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার র‌্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো– মো. সোহেল কাজী (৩১) ও মোছা. সাবাহ আফরিন (২০)। এ সময় মাদক বিক্রির ছয় হাজার ৫৫ টাকা জব্দ করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোহেল ও তার স্ত্রী সাবাহর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের পূর্ব কাউনিয়ায়। আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় ইয়াবা কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান