রোহিঙ্গাদের সঙ্গে সংলাপে মিয়ানমারের প্রতিনিধিরা

কক্সবাজার প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৯, ১৫:১৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৫:২৬

রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গাদের সঙ্গে প্রত্যাবাসনের বিষয়ে কথা বলতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছন মিয়ানমার ও এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশগুলোর জোট আসিয়ানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক্সটেনশন ক্যাম্প-৪ এ পৌঁছে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে সংলাপ শুরু করেছেন। সংলাপে অংশ নিয়েছেন ৪১ জন রোহিঙ্গা কমিউনিটি নেতা ও ছয় জন কমিউনিটি নারী নেত্রী। এ নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার ও আসিয়ানের প্রতিনিধি দল সংলাপ করছেন।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও অর্থনীতি বিভাগের পরিচালক চ্যান অ্যায়ের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলে দেশটির পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন, শ্রম ও অভিবাসন এবং তথ্য মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন। সাত সদস্যের আসিয়ান প্রতিনিধি দলে রয়েছেন আসিয়ানভুক্ত রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তারা দুই দিনের সফরে কক্সবাজারে এসেছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোছাইন জানান, ‘মিয়ানমারের প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দর হয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে। সেখানে স্থাপিত বর্ধিত (এক্সটেনশন) ক্যাম্প-৪ এ প্রত্যাবাসনের বিষয়ে রোহিঙ্গাদের সঙ্গে সংলাপ শুরু করেছেন এই দলের সদস্যরা। প্রতিনিধি দলটি আগামীকাল ১৯ ডিসেম্বরও ওই ক্যাম্পে স্বদেশ প্রত্যাবর্তনে ইচ্ছুক রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করবে বলে কথা রয়েছে। এছাড়াও মুসলিম রোহিঙ্গাদের পাশাপাশি হিন্দু রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়ার বিষয়েও আলোচনা করা হতে পারে। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।’

এর আগে চলতি বছরের ২৭ জুলাই মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে’র নেতৃত্বে ১৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প সফর করেন। এসময় আসিয়ানের প্রতিনিধি দলটিও সঙ্গে ছিল। সে সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে রোহিঙ্গাদের যৌথ সংলাপে অংশ নেয়।

এছাড়াও ২০১৮ সালের ১১ এপ্রিল মিয়ানমারের সমাজকল্যান মন্ত্রী উইন মিয়াট আয়ে’র নেতৃত্বে আরও একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসেছিলেন।

আরও পড়ুন- রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে মিয়ানমারের প্রতিনিধিদল

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের