রাজবাড়ীতে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা

রাজবাড়ী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৫, ১৬:১১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২৩:৩৮
image

রাজবাড়ীতে%20আন্তর্জাতিক%20নারী%20নির‌্যাতন%20প্রতিরোধ%20ও%20বেগম%20রোকেয়া%20দিবস%20পালিত রাজবাড়ী জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জেলার ৫জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

জেলা পর্যায়ের সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে কামরুন নাহার চৌধুরী, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী ড. শাহিদা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে মর্জিনা বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী রুপা বেগম ও সফল জননী নারী মিসেস মাহানা বেগমকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

বুধবার সকাল ১১টায় রাজবাড়ী শিল্পকলা একাডেমির মিলনায়তনে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী, মন্ত্রপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ড. শাহিদা আকতার, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাহবুবুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম । 

/এআর/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের