আজ বুধবার (৯ ডিসেম্বর) নেত্রকোনা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নেত্রকোনা শহরের কৃষি ফার্মে এক ভয়াবহ যুদ্ধের মাধ্যমে মুক্ত হয় নেত্রকোনা। উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।
দিবসটিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। বুধবার সকাল ১১টায় শহরের মোক্তারপাড়াস্থ পাবলিক হলের সামনে পতাকা উত্তোলন শেষে সাতপাই মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পাবলিক হলে এসে শেষ হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার।
এসময় অন্যন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, বিশিষ্ট লোক সাহিত্য গবেষক বীর মুক্তিযোদ্ধা গোলাম এরশাদুর রহমানসহ প্রমুখ।
/এআর/এফএস/







