ধীর গতিতে চলছে কুমার মধুমতির বৌলতলী ব্রিজের নির্মাণকাজ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৯, ২০:২৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২০:২৬

১০ মাস আগেই ব্রিজটির নির্মাণকাজ শেষ করার মেয়াদ ফুরিয়ে গেছে ধীর গতিতে চলছে গোপালগঞ্জের কুমার মধুমতির বৌলতলী ব্রিজের নির্মাণকাজ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের ও কর্তৃপক্ষের অবহেলায় এর নির্মাণকাজ বিলম্বিত হচ্ছে।  ২০১৮ সালের ডিসেম্বরে ব্রিজটির কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত ৬০ ভাগ কাজ হয়েছে।

নির্মাণকারী প্রতিষ্ঠান গোপালগঞ্জ এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালের ১২ জুলাই কাজ শুরু হয় গোপালগঞ্জের কুমার মধুমতি নদীর উপর বৌলতলী ব্রিজের নির্মাণকাজ। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

স্থানীয় বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস বলেন, ‘ঠিকাদারের গাফিলতি ও এলজিইডির উদাসীনতায় ১০ মাস আগেই ব্রিজটির নির্মাণকাজ শেষ করার মেয়াদ ফুরিয়ে গেলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এর নির্মাণকাজ। নির্মাণকাজ শেষ হলে এই এলাকায় বসবাসকারী নদীর দুই পাড়ে বসবাসকারী অন্তত ২০ গ্রামের লোক উন্নত যাতায়াতের সুযোগ পাবে, বাঁচবে তাদের সময় ও অর্থ। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সবদিক দিয়ে এই এলাকা আরও উন্নত হবে।’ কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত এই ব্রিজের নির্মাণকাজ শেষ করার দাবি জানান তিনি।

নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানে আলম বিরু বলেন, ‘স্থানীয় সমস্যা, ডিজাইন পরিবর্তন ও জমি অধিগ্রহণ সংক্রান্ত ঝামেলার কারণে যথাসময়ে ব্রিজটির নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়নি। এছাড়া সব দাম বেড়ে যাওয়ায় মালামাল সময়মতো না আসায় আমাদের কিছুটা বেশি সময় লেগেছে।’

এ ব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক বলেন, ‘ইতোমধ্যে ব্রিজের ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। ঠিকাদারদের দ্রুত কাজ শেষ করার তাগিদ দেওয়া হচ্ছে। আশা করছি, আগামী বছরের ৩০ জুনের মধ্যে আমরা নির্মাণকাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দিতে পারবো।’

 

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম