সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ট্রেন চলাচল শুরু

জামালপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ১০:৩৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:৫৬

বাংলাদেশ রেলওয়ে জামালপুরের সরিষাবাড়ি রুটে যাত্রীবাহী লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ছয় ঘণ্টা পর ফের বঙ্গবন্ধু সেতু পূর্ব রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার রাত ১২টার দিকে জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকায় আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজ শেষে সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাবুদিন জানান, বুধবার রাত ১১টা ৪৭ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ২৫৩নং (আপ) সাধারণ যাত্রীবাহী ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। পথে জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকায় আউটার সিগন্যাল অতিক্রম করার পর রাত ১২টার দিকে ট্রেনটির ইঞ্জিনের পেছনের তিন নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চালক লাইনচ্যুত হওয়ার বিষয়টি টের পাননি। ফলে ওই অবস্থাতেই ট্রেনটির চাকা ছেঁচড়ে সামনের দিকে যাচ্ছিলো। চাকা ছেঁচড়ে যাওয়ার শব্দ ও ট্রেনের অস্বাভাবিক ঝাঁকুনি টের পেয়ে ট্রেনে কর্তব্যরত রেলওয়ের নিরাপত্তাকর্মীরা চালককে জানালে চালক ট্রেন থামান।

আকস্মিক শব্দ ও ঝাঁকুনিতে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে দ্রুত নেমে যান। এ দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনসহ জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকে।

স্টেশন মাস্টার আরও জানান, রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিন ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনার পর সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক