পড়াশোনা করে সবাই ডিসি-এসপি হতে চায়, মানুষ হতে চায় না: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ১৪:২৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৭

নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ‘এখনকার সময়ে শিক্ষার্থীরা পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি কিংবা এসপি হতে চায়। কিন্তু পড়াশোনা করে কেউ মানুষের মতো মানুষ হতে চায় না। এর ফলে সমাজে দিন দিন অবক্ষয় বাড়ছে। এজন্য পড়াশোনা করে জীবনে প্রকৃত মানুষ হতে হবে।’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে শহরের সরকারি কেডি উচ্চবিদ্যালয়ের ১৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি বলেন, ‘আমি এই বিদ্যালয়ের ছাত্র। এখান থেকেই আমার শিক্ষাজীবন শুরু। এই বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে আজ অনেকেই দেশের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পড়াশোনা করে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হতে হবে। তাহলেই দেশ ও জাতীর কল্যাণে কাজ করা সম্ভব।’ শিক্ষার্থীদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

কেডি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আয়োজন কমিটির আহ্বায়ক সভাপতি শ্যাম পদ মোস্তফির সভাপতিত্বে এ সময় নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, রানার গ্রুপের পরিচালক এবং কেডির সাবেক ছাত্র হাফিজুর রহমান,  নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী দ্বীনসহ বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক ছাত্ররা এ সময় উপস্থিত ছিলেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম