গাইবান্ধার এমপি ডা. ইউনুস আলী মারা গেছেন

গাইবান্ধা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৯, ১১:০০আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:১৩

ডা. ইউনুস আলী সরকার গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ক্ষমতাসীন দলের এমপি ডা. ইউনুস আলী সরকার মারা গেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অসুস্থতাজনিত কারণে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান শাহারিয়ার খাঁন বিপ্লব জানান, ডা. ইউনুস আলী সরকার দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. ইউনুস আলী সরকার গাইবান্ধা-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টানা দুইবারের এমপি। তিনি সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন তিনি।
ডা. ইউনুস আলী সরকার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রামের বাসিন্দা। পেশায় চিকিৎসক ডা. ইউনুস আলী ঢাকার মেট্রোপলিটন মেডিক্যাল সেন্টারে চিকিৎসা সেবা দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন।
এদিকে, ডা. ইউনুস আলীর মৃত্যুতে সাদুল্যাপুর ও পলাশবাড়ীর দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম