ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় আরেকজনের হয়ে পরীক্ষা দিতে এসে (প্রক্সি) ধরা পড়েছেন এক প্রকৌশলী। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে শুক্রবার কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা চলছিল। এসময় সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি দিতে এসে ধরা পড়েন আতিকুর রহমান (২৯)। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আতিকুর রহমান দিনাজপুর জেলার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সহকারী প্রকৌশলী। তার বাড়ি একই জেলায়।







