পেকুয়ায় সেনাবাহিনীর চক্ষু শিবির ক্যাম্পেইন

কক্সবাজার প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৯, ০০:১৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০০:১৫

সেবা নিচ্ছেন চোখের রোগীরা কক্সবাজারের পেকুয়ায় চক্ষু শিবির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার শীলখালী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চক্ষু শিবির ক্যাম্পেইনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশন। রামু সেনানিবাস এ তথ্য নিশ্চিত করেছে।

রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী জানিয়েছেন, ‘চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে রামু সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে তৃতীয়বারের মতো এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এতে দিনব্যাপী পরিচালিত চক্ষু শিবিরে রামু সেনানিবাসের সিএমএইচ, ৫৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, ১০১ ফিল্ড অ্যাম্বুলেন্স ও লায়ন্স হাসপাতাল চট্টগ্রামের মেডিক্যাল অফিসারদের সমন্বয়ে ৩৮৫ জন রোগীকে বিনামূল্যে আধুনিক চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও ৫৫ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে ৩৫ জন রোগীকে আগামী নতুন বছরের দুই জানুয়ারি সেনাবাহিনীর তত্ত্বাবধানে লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম পাঠানো হবে। অন্যদের পর্যায়ক্রমে লায়ন্স চক্ষু হাসপাতাল কর্তৃক নির্ধারিত তারিখে চোখের ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠানো হবে।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা ক্যাম্পেইনে অসচ্ছল ও গরিব রোগীদের মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চোখের ড্রপ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। ভবিষ্যতেও সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের