বাংলাদেশকে অত্যাধুনিক দুটি যুদ্ধজাহাজ হস্তান্তর করল চীন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৫, ০২:৩৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০২:৩৭

বাংলাদেশ নৌবাহিনীর কাছে অত্যাধুনিক দুটি যুদ্ধ জাহাজ হস্তান্তর করেছে চীন। শনিবার চীনের জিয়াংশু প্রদেশের কিডং শহরে বাংলাদেশ নেভির কাছে জাহাজ দুটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় পত্রিকার পিপলস’স ডেইলি।

china-warship_650x400_81449921679

খবরে বলা হয়েছে, অত্যাধুনিক এ দুটি যুদ্ধজাহাজ বিশেষ ধরনের রণতরি। সাধারণ টহল জাহাজের তুলনার এগুলোর আকার বড় তবে একটি ফ্রিগেটের চাইতে ছোট। এ জাহাজগুলো সর্বোচ্চ ২৫.৫ নট গতিতে ছুটতে পারবে। জাহাজগুলোর ওজন ১৩০০ টন, ৯০ মিটার লম্বা ও প্রস্থ ১১ মিটার। 

চীনের নির্মিত রণতরিগুলোর মধ্যে এগুলো সর্বাধুনিক। বাংলাদেশ নৌবাহিনীতে এ দুটি জাহাজ যুক্ত হওয়ায় সাগরে যুদ্ধ ও রণকৌশলের সক্ষমতা বৃদ্ধি করবে।

জাহাজ দুটি নির্মাণ করেছে চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশন (সিএসআইসি)। প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী জু শুয়েজুন জানান, এ দুটো বাংলাদেশ নৌবাহিনীর প্রধান যুদ্ধ জাহাজ হবে।

তিনি বলেন, ‘যুদ্ধ জাহাজ দুটিতে শক্তিশালী অস্ত্র রাখা যাবে। উত্তাল সাগরে ছুটতে পারবে ২৫.৫ নট গতিতে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের