হিলিতে ৩ দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫৫ টাকা

হিলি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ২৩:৩১আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২৩:৩৬

হিলির একটি বাজার নতুন পেঁয়াজ ওঠায় দেশি পেঁয়াজের দাম একশ’র নিচে নেমে আসার পরে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। হিলিতে তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৫৫ টাকা।  আবারও দাম বাড়ায় দিশেহারা ক্রেতারা বাজার মনিটরিংয়ের পাশাপাশি টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির দাবি জানিয়েছেন।

শুক্রবার সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে দেশীয় নতুন পেঁয়াজের পাশাপাশি চীনের বড় আকারের পেঁয়াজের সরবরাহ রয়েছে। দেশীয় নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি ১৫০ টাকা কেজি দরে আর খুচরো বিক্রি হচ্ছে প্রকারভেদে ১৬০ থেকে ৭০ টাকায়। যা বৃহস্পতিবারে বিক্রি হয়েছিল ১২০ টাকায়। বুধবারে ছিল ৯৫ টাকা থেকে একশ টাকা। এছাড়াও চীনের বড় আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে, যা কিছুদিন আগে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আহসান হাবিব ও মমিন হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি বাজারে দেশীয় পেঁয়াজ আসার কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করে যা ৮০-৯০ টাকায় নেমেছিল। কিন্তু কিছুদিন না যেতেই আবারও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। সরকার একদিন ন্যায্যমূল্যে হিলিতে পেঁয়াজ বিক্রি করলেও এরপরে আর তাদের দেখা যায়নি। তাই আমাদের দাবি, পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে বাজার ব্যবস্থা মনিটরিংয়ের পাশাপাশি টিসিবির মাধ্যমে হিলিতে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করা হোক।’  

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল আলম ও শাকিল খান বলেন, ‘দেশীয় পেঁয়াজের সরবরাহ বাড়ায় এবং দাম কম হওয়ায় আমদানিকারকরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দেন। সেই সঙ্গে সরকার বিভিন্ন স্থানে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করলেও সেগুলোও কমে আসতে শুরু করে। এ কারণে আবারও দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমার ফলে পেঁয়াজের দাম বাড়ছে। আবারও আগের মতো প্রতিদিনই পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে, আমরা কিনতেও ভয় পাচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি