শেখ হাসিনা শীতার্ত মানুষের পাশে আছেন, কোনও সমস্যা হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

রংপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ১৩:১৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৩:৩০

রংপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘শীতের প্রকোপের কারণে রংপুরকে আঞ্চলিক দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা যায়। সামনে আরও শৈত্য প্রবাহ আসছে। তবে শীতপ্রবণ এ অঞ্চলে শীতার্ত মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, আমরা আছি। ফলে কোনও সমস্যা হবে না।’

শনিবার (৪ জানুয়ারি) রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘শীত আসার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আগাম প্রস্তুতি গ্রহণের কথা বলেছিলেন। আমরা তাৎক্ষণিক সভা করে ৩১ লাখ ৯০ হাজার  কম্বল অক্টোবর মাসেই সারাদেশের জেলা প্রশাসকদের কাছে পৌঁছে দেই। এছাড়াও শিশুদের পোশাক ও ৪০ হাজার প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এ কারণে আমরা রংপুর বিভাগের আট জেলায় ১০ লাখ নগদ অর্থ দিয়েছি স্থানীয় জেলা প্রশাসকদের।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে শীতার্ত এলাকাগুলো সফর করছি। আমরা শীতার্ত মানুষদের জন্য যা যা প্রয়োজন তাই করবো।’

আগুন পোহাতে গিয়ে নিহত ছয় জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং বার্ন ইউনিটে চিকিৎসাধিক রোগীদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন।

সভায় উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল বলেন, ‘এখন এ অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ আছে। সে কারণে শীতার্ত মানুষদের জন্য রুম হিটার দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য জেলা প্রশাসকদের কাছে থাকা তহবিল থেকে সাহায্য করা যেতে পারে। মাত্র দুই মাসের জন্য এসব হিটার ব্যবহার করলে শীত নিবারণে অনেক দুর্ভোগ কমবে।’

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রংপুরের সব উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী