আশুগঞ্জ স্টেশনে বি-গ্রেডের সেবা নিশ্চিতের দাবিতে অবস্থান ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ১৯:০৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৯:৫২

আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভা করেছেন আশুগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। বি-গ্রেডের সেবা নিশ্চিত করাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টেশনের ১নং প্ল্যাটফর্মে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘আশুগঞ্জ রেলওয়ে স্টেশনটি বি-গ্রেড থাকলেও সেই অনুযায়ী কোনও সুযোগ-সুবিধা পাচ্ছেন না যাত্রীরা। পাশাপাশি স্টেশনে যাত্রীদের কোনও নিরাপত্তা নেই।’ অনতিবিলম্বে স্টেশনটিতে বি-গ্রেডের সব সুযোগ-সুবিধা নিশ্চিতসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানান তারা। অন্যথায় ২৫ জানুয়ারি সকাল ১১টায় আশুগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে বিশাল জনসভা করার ঘোষণা দেন তারা।

পরবর্তী সময়ে আশুগঞ্জ উপজেলায় হরতাল অবরোধ পালনসহ আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

এ কর্মসূচিতে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি।

জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন–জেলা সিপিবি নেতা শাহরিয়ার মো. ফিরোজ, আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগ নেতা হেবজুল বারী, সংগঠনের সদস্য সচিব মো. মোবারক আলী চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবুল হাসিম, মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর খন্দকার, উপজেলা ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি ইদন মিয়া মিন্টু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মানবিক আশুগঞ্জ সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন প্রমুখ।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি