বন্ধ মিল-কারখানা চালু করতে নৌকায় ভোট দিন: মোছলেম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জানুয়ারি ২০২০, ২২:২৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২২:২৭

গণসংযোগে মোছলেম উদ্দিন আহমদ নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ‘দেশের স্থির অবস্থা বজায় রাখতে নৌকার বিজয়ের কোনও বিকল্প নেই। আধুনিক কশাইখানা নির্মাণ, শ্রমিকদের আবাসনের ব্যবস্থা এবং বন্ধ মিল-কারখানা চালু করতে নৌকায় ভোট দিন।’

রবিবার (৫ জানুয়ারি) ৪৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের আমিন শিল্পাঞ্চলে নৌকার সমর্থনে গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান। এর আগে দুপুর ১২টায় রৌফাবাদ থেকে গণসংযোগ শুরু করেন তিনি।

গণসংযোগকালে তিনি বলেন, ‘শ্রমিকদের রক্ত-ঘামে দেশের অর্থনীতি সচল থাকে। শ্রমিকরা দেশকে বাঁচিয়ে রেখেছেন। এই শ্রমিকদের রুটি রুজি নিয়ে যারা রাজনীতি করতে চায়, তারা আসলে শ্রমিকদের শোষণ করে। আপনারা (শ্রমিকরা) আমাকে নৌকায় ভোট দিয়ে একটি সুযোগ দিন, আমি আপনাদের রুটি রুজির কল্যাণে কাজ করবো।’

গণসংযোগকালে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকারের শাসনামলে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী। মানুষ না খেয়ে নেই। শ্রমিকরা সুখে আছে। শিল্প কল-কারখানাগুলো ভালোই চলছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের বইসহ প্রতিমাসে বেতন দেওয়া হয়। দেশে এখন আর বিদ্যুৎ ঘাটতি নেই বললেই চলে।’

গণসংযোগকালে তার সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো. ইসহাক, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম